সোমবার, মে ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরযমুনায় বন্যার্তদের মাঝে র‌্যাবের ত্রাণ ও শিশু খাদ্য বিতরণ

যমুনায় বন্যার্তদের মাঝে র‌্যাবের ত্রাণ ও শিশু খাদ্য বিতরণ

ফরমান শেখ: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার দুর্গম চরাঞ্চলে অসহায় ও হতদরিদ্র বন্যার্ত ২শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও শিশু খাদ্য বিতরণ করেছে টাঙ্গাইল র‌্যাব-১২।

বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার গাবসারা ইউনিয়নের চরাঞ্চল রাজাপুর গ্রামে এসব ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল র‌্যাব-১২ এর অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ খায়রুল ইসলাম, র‌্যাব-১২ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মো. রওশন আলী উপস্থিত ছিলেন।

কমান্ডার রওশন আলী বলেন-‘ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলার বন্যাদুর্গত এলাকায় র‌্যাবের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular