শুক্রবার, জুন ১২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাযমুনা নদীতে চায়না জালের ফাঁদে জাটকা মাছ নিধন, ১০ জেলেকে জরিমানা

যমুনা নদীতে চায়না জালের ফাঁদে জাটকা মাছ নিধন, ১০ জেলেকে জরিমানা

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: উজান থেকে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গত কয়েক সপ্তাহ ধরে পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির ফলে অসাধু কিছু জেলেরা যমুনা নদীতে অবৈধ চায়না (আপা) জাল ব্যবহার করে জাটকা নিধন শুরু করেছেন।

এমন গোপন সংবাদের ভিত্তিত্বে রবিবার (১১ এপ্রিল) সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম শামসুজ্জামান জাটকা ধরা বন্ধে নদীতে অভিযান চালায়।

এসময় অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক ও জব্দ করেন অবৈধ চায়না জাল। এই অভিযানে সহযোগিতা করেন গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

এরপর গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম।

এসময় আটককৃত ১০ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত ৬টি চায়না জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম জানান, অবৈধ চায়না জাল দিয়ে জাটকা নিধন বন্ধে প্রশাসন তৎপর। জাটকা ধরা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular