শুক্রবার, জুন ১২, ২০২৬
Homeদেশের খবররাজধানীর কুর্মিটোলায় বাসের ধাক্কায় ধুমড়ে-মুচড়ে সিএনজি, প্রাণে রক্ষা পেল চালক

রাজধানীর কুর্মিটোলায় বাসের ধাক্কায় ধুমড়ে-মুচড়ে সিএনজি, প্রাণে রক্ষা পেল চালক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অপর একটি যাত্রীবাহী সিএনজি ধুমড়ে-মুচড়ে ক্ষতবিক্ষত হয়েছে।

এ ঘটনায় মারাত্মকভাবে সিএনজির ভেতরেই আটকে পড়েন মো. আব্দুল মতিয়ার (৪৫) নামে সিএনজি চালক।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর
এয়ারপোর্ট রোডের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

সিএনজি চালক মতিয়ার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ মহামারী গ্রামের বাসিন্দা।

কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম ঢাকাপ্রকাশকে বলেন, ফকিরাপুল থেকে উত্তরা ৯ নং সেক্টরে যাত্রী নিয়ে যাচ্ছিল ওই সিএনজি চালক ।

পথিমধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে যাত্রীবাহী একটি বাস সিএনজিটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে করে সিএনজি ধুমড়ে মুচড়ে যায় ও চালক আটকা পড়ে।

তিনি আরও বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অত্যাধনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে আটকে পড়া গুরুতর আহত অবস্থায় সিএনজি চালকে উদ্ধার করা হয়।

পরে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স যোগে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
চালকের ডান হাত ভেঙে গেছে। এছাড়াও সিএনজিতে থাকা এক যাত্রী আহত হোন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular