অনলাইন থেকে|প্রায় দুই ঘন্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট সাথে বস্তিবাসীর সহযোগিতায় এই আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (৭ জুন) ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হোসেন বলেন, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের একে একে ১৮টি ইউনিট ঘটনাস্থলে গেছে। ফায়ার সার্ভিসকর্মীদের সঙ্গে বস্তির বাসিন্দারাও আগুন নেভাতে চেষ্টা করেছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।কাঠ ও টিনশেডের তৈরি মহাখালীর এই বস্তিতে প্রায় দুই হাজার ঘর রয়েছে বলে জানা গেছে। আগুনের সূত্রপাত কীভাবে তাও প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসকর্মীরা।
