রাজধানীর ১৮ এলাকাসহ দেশের ৯ জেলায় করোনার থাবা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: রাজধানী ঢাকার ১৮টি এলাকাসহ সারাদেশের ৯টি জেলায় থাবা বসিয়েছে প্রাণঘাতি করোনা ভাইরাস। এর সংক্রমণে শুধু ঢাকাতেই শনাক্ত হয়েছেন ৩৬ জন। এরা ১৮টি আলাদা আলাদা এলাকার। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআরের সূত্রে পাওয়া গেছে এ তথ্য।

সারাদেশে করোনা আক্রান্ত ৯টি জেলা হলো- ঢাকা, মাদারীপুর, নারায়গঞ্জ, গাইবান্ধা, কক্সবাজার, চুয়াডাঙ্গা, রংপুর, কুমিল্লা ও গাজীপুর।

এছাড়া রাজধানীর যে ১৮টি এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে সেগুলোর মধ্যে রয়েছে- মণিপুর‌ (পাঁচজন), বাসাবো (চারজন), পুরান ঢাকার বাংলাবাজার (তিনজন), সেনপাড়া, মোহাম্মদপুর, লালমাটিয়া, হাজারীবাগ, মগবাজার, উত্তরা ও উত্তরখান (দুজন করে) এবং মিরপুর ১০ ও ১১ নম্বর, যাত্রাবাড়ী, আজিমপুর, কলাবাগান, রামপুরা, মহাখালী, বনানী-গুলশান, বারিধারা ও খিলক্ষেত (একজন করে)।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬১ জন। এ রোগে আক্রান্ত মারা গেছেন ৬ জন আর ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর