Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

রাজীব-দিয়া’র মামলার রায়ে দুই বাস চালকসহ তিন জনের যাবজ্জীবন

নিউজ টাঙ্গাইল ডেস্ক:  জাবালে নুরের দুই বাসের রেষারেষিতে নিহত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২ শিক্ষার্থী আবদুল করিম রাজীব (১৭) ও দিয়া খানম মিম (১৬)-এর মামলার রায় দেওয়া হয়েছে।  ১ নভেম্বর ওই রায়ে দুই চালককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া পলাতক এক হেলপারকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণা করেন ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ। দণ্ডপ্রাপ্ত তিন জন হলেন, বাস চালক মাসুম বিল্লাহ ও জুবায়ের এবং চালকের সহকারী (হেলপার ) কাজী আসাদ।

প্রসঙ্গত , গত বছরের ২৯ জুলাই জাবালে নুরের দুই বাসের রেষারেষিতে নিহত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২ শিক্ষার্থী আবদুল করিম রাজীব (১৭) ও দিয়া খানম মিম (১৬)-  নিহত হয়েছেন। ঢাকার বিমানবন্দর সড়কে বাস চাপায় এই দুই শিক্ষার্থী নিহতের ঘটনার পর দেশজুড়ে অভূতপূর্ব সড়ক আন্দোলনের সূচনা হয়েছিল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version