নিউজ টাঙ্গাইল ডেস্ক: জাবালে নুরের দুই বাসের রেষারেষিতে নিহত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২ শিক্ষার্থী আবদুল করিম রাজীব (১৭) ও দিয়া খানম মিম (১৬)-এর মামলার রায় দেওয়া হয়েছে। ১ নভেম্বর ওই রায়ে দুই চালককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া পলাতক এক হেলপারকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণা করেন ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ। দণ্ডপ্রাপ্ত তিন জন হলেন, বাস চালক মাসুম বিল্লাহ ও জুবায়ের এবং চালকের সহকারী (হেলপার ) কাজী আসাদ।
প্রসঙ্গত , গত বছরের ২৯ জুলাই জাবালে নুরের দুই বাসের রেষারেষিতে নিহত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২ শিক্ষার্থী আবদুল করিম রাজীব (১৭) ও দিয়া খানম মিম (১৬)- নিহত হয়েছেন। ঢাকার বিমানবন্দর সড়কে বাস চাপায় এই দুই শিক্ষার্থী নিহতের ঘটনার পর দেশজুড়ে অভূতপূর্ব সড়ক আন্দোলনের সূচনা হয়েছিল।
