বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
Homeঅপরাধরাণীশংকৈলে ৫ জুয়াড়ি আটক

রাণীশংকৈলে ৫ জুয়াড়ি আটক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)  প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।
 ২৩ সেপ্টেম্বর বুধবার বিকালে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার নেকমরদ- করনাইট (কুমোড়গঞ্জ) গ্রামের ফজু কসাই’র পরিত্যক্ত মুরগীর খোলা ঘরের ভিতর থেকে জুয়াড়িদের আটক করে থানায় নিয়ে আসে। জুয়ার আসর থেকে কিছু নগদ অর্থ, ২ প্যাকেট তাস ও ৮ টি মোবাইলফোন সেট জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ভোলাপাড়া গ্রামের মৃত সাদেকুল ইসলামের ছেলে জিয়াউর রহমান জিয়া (৩৫), করনাইট গ্রামের খোদা বকসের ছেলে রফিকুল ইসলাম (২৯), একই গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেলে  তছলিম উদ্দীন (৪৫), হাকিমউদ্দিনের ছেলে  জামাল উদ্দীন (২৩), ও বাঁশনাহান গ্রামের মৃত ফরজন আলীর ছেলে শাহজামাল ওরফে সাদ (৪৯)।
এ ঘটনায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তাদের বিরুদ্ধে জুয়া আইন ১৮৬৭ ধারায় থানায় মামলা রুজু করা হয়।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  আসামীদের  বৃহস্পতিবার সকালে জেলা জেল হাজতে প্রেরণ করা  হয়েছে ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular