সোমবার, মে ৪, ২০২৬
Homeজাতীয়শেখ হাসিনার সব চেয়ে বড় সমালোচক আমি ------বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম

শেখ হাসিনার সব চেয়ে বড় সমালোচক আমি ——বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম

এম সাইফুল ইসলাম শাফলুঃ আমি শেখ হাসিনার সবচেয়ে বড় সমালোচক,তারপরেও শেখ হাসিনার গায়ে যদি কেউ আঘাত করে সবার আগে প্রতিবাদ করব আমি। তাঁর সাথে আমার অনেক বিরোধ। তাঁর দলের নেতা কর্মীরা আমাকে নিয়ে সমালোচনা করার চেষ্টা করলে শেখ হাসিনা তাদের থামিয়ে দেন।

শনিবার সন্ধ্যায় সখীপুর উপজেলা ছাত্র আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেল কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন-খালেদা জিয়াকে যে কারণে জেলে রাখা হয়েছে তা ঠিক হয়নি। এ নিয়ে কোন মামলাই হতে পারেনা। সেটিরও আমি প্রতিবাদ করেছি। তিনি আরো বলেন- আমি আমার দলে খালেদা জিয়ার মতো তারেক জিয়াকে, শেখ হাসিনার মতো জয়কে রেখে যাবো না। আমি আমার দলকে দেশের কৃষক শ্রমিক সাধারণ মহনতি মানুষের কাছে রেখে যাবো।

সম্মেলনে উপজেলা ছাত্র আন্দোলনের আহবায়ক মো.রাজিব সরকারের সভাপতিত্বে কেন্দ্রিয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতিক, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতাউর রহমান,সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম, কেন্দ্রিয় যুব আন্দোলনের আহবায়ক হাবিবুন নবী সোহেল, নাজমুল তালুকদার, এনায়েত করিম প্রমুখ বক্তব্য দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular