” সংসার”_____ (অণুগল্প)
_____ হাসান মাসুদ
স্কুলের ডিউটি শেষ করে ক্ষুধার্ত এবং ক্লান্ত শরীরে হাসান সাহেব বাসায় ঢুকে দেখে_____ স্ত্রী গম্ভীর মুখ করে দেয়ালে ঠেস দিয়ে বসে আছে।
কি হয়েছে? হাসান সাহেব বিছানায় বসে শার্ট খুলতে খুলতে স্ত্রীর কাছে জানতে চায়।
কি আর হবে। সব আমার কপালে ছিলো।
কপালে কি ঘটেছে?
ঘটবে কি? ঘটার কি আছে? তোমার সংসারে আসার পর থেকে বলো তুমি আমায় কি দিয়েছো?
মানে? লুঙ্গি পরতে পরতে খানিকটা বিষ্ময়ে স্ত্রীর চোখে তাকায় হাসান সাহেব।
___সেই কবে বিয়ের সময় কানের একজোড়া দুল দিয়েছিলো। তারপর দু’গাছি চুড়ি। আর কোনো কিছুই তাকে দেয়নি কিংবা দিতে পারেনি হাসান সাহেব। অথাৎ স্বামীর কাছে এ ব্যাপারে একটা বলিষ্ঠ দাবি করে তুলতে পারে। তা হলোও বটে। হাসান সাহেবের স্ত্রী মিতা সহাস্যে বললো,”
আমাকে গয়না কিনে দিবে?
আজ টিভিতে একটা বিজ্ঞাপনে দেখেছি। অনেক সুন্দর গয়না। আমাকে বেশ মানাবে ওতে।
না। এখন হাত খাটা।
জবাব দেয় হাসান সাহেব। মিতা মুখ গোমড়া করে ওদিকের বেলকনিতে বসে রইলো। টিভি চলছে।
মিতা চুপচাপ বসা। এ যেনো স্থির প্রতিজ্ঞা- গয়না না পেলে উঠবে না সে। ভীষণ রকম রেগে যায় হাসান সাহেব।
এ কোন জ্বালা! সংসারে অনেক দাবি দাওয়া থাকতে পারে তাই বলে
হুতুম পেঁচার মতো মুখ বানিয়ে কেউ বসে থাকে নাকি?রাত অনেক হয়েছে। খানিক রাগ নিয়ে টিভির সুইচ অফ করে দেয় হাসান সাহেব।
দু’চোখ জুড়ে ঘুম আসছে। স্কুলে খুব ধকল গ্যাছে আজ।প্রতিদিনের মতই আবার আগামীকাল হাজির হতে হবে। এখন স্ত্রী মিতার এমন অসাময়িক আচরণ মোটেও ঠিক হচ্ছে না। হাসান সাহেব এখন কি করবে? কোথায় যাবে?
কিছুক্ষণ চুপচাপ থাকার পর হাসান সাহেব স্ত্রীর অভিমান ভাঙাতে নরম কন্ঠে স্ত্রী মিতাকে ডাকে- জানু?
ও জানু? মিতা স্বামীর ডাকে জবাব দেয়না। বসেই থাকে। এক আশ্চর্য মেয়েছেলে মিতা। ইন্টার পাশ বৌয়ের নিকট এমন আশা করেনি হাসান সাহেব। অন্তত স্বাভাবিক বুদ্ধির বিকাশে সংসার জীবন বুঝা উচিত। এতো ন্যাকামি আর ভাল লাগছে না।
একটু হতাশা নিয়ে কথাগুলো ভাবে হাসান সাহেব।যাইহোক, নিজেকে ছোট করে উঠে এসে স্ত্রী মিতার হাত ধরে বলে,” আসো, বিছানায় আসো।
না। কেন? তোমার সঙ্গে থাকতে আমার ঘৃণা হয়। নিজেকে ছোট লাগে।
কি বলছো এসব? বেশ ধরা গলায় জিগ্যেস করে হাসান সাহেব।
_____হ্যা ঠিক বলছি।
আজ দুপুরের পর তোমার চাচাতো বোন রোজিনা এসেছিলো। ওর গলায় মোটা সোনার হার। একটা গাড়ি ড্রাইভারের বৌ যদি সোনার হার গলায় তুলতে পারে আমি কি দোষ করেছি?আমি কেন পারবো না?
পারবে, অবশ্যই পারবে।
অভয় দেয় হাসান সাহেব।
মুখেই বড় বড় কথা। দিয়েছো সোনার একটা বিন্দু? নাকে ফোচর ফোচর পানি নিয়ে আরো গতিবেগে পুরাতন রেকর্ড বাজাতে থাকে মিতা।
দেবো, জানু দেবো। কয়েকটা মাস সবুর করো _____ দেবো।
সত্যিই দিবা?
ও-উ-উ-ম। স্ত্রীকে বুকের মধ্যে শক্তি দিয়ে ঠেসে ধরে হাসান সাহেব।
মিতা স্বামীর বুকে গিয়ে বেশ শান্ত এবার। সকল চাওয়া পাওয়ার ঊর্ধ্বে যে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক মিতা একটু উপলব্ধি করতে পারলো।
অতঃপর হাসান সাহেবের বাহুপাশে গিয়ে মিতা লজ্জায় লাল হয়ে বলে____ আমাকে ক্ষমা করো।
২ জৈষ্ঠ, ১৪২৬।
