Homeজাতীয়সখীপুরের জব্বার আলী সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত

সখীপুরের জব্বার আলী সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত

এম সাইফুল ইসলাম শাফলু :সখীপুরের জব্বার আলী (৪০) সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার সৌদি সময় সকাল ১০ টায় মক্কায় কাজে যাওয়ার সময় তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন। নিহত জব্বার আলী সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতীমা গ্রামের মৃত জয়নাল ফকিরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের সরকারি  সোলাইমান আল ফাহাদ কোম্পানিতে ক্লিনিং ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে স্ত্রী, দুই সন্তান, পরিবার আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও এলাকাবাসীর  দাবি দ্রুত নিহদের লাশ দেশে আনার।

তার মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

RELATED ARTICLES

Most Popular