সখীপুরে যে ব্যক্তির মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে গ্রেপ্তার হন ৪ সাংবাদিক, সেই বাচ্চু এবার গাঁজাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে চার সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় আলোচনায় আসা বাচ্চু মিয়াকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি গ্রামে পুলিশের অভিযানে এলাকাবাসীর সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

বাচ্চু মিয়া ওই ইউনিয়নের দেওবাড়ি গ্রামের বাসিন্দা। সম্প্রতি তাঁর মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে চার সাংবাদিক স্থানীয় লোকজনের বাধার মুখে পড়েন। পরে তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ ঘটনায় এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, বাচ্চু মিয়াকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর