সোমবার, আগস্ট ২৪, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরের দুই শিক্ষার্থী ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

সখীপুরের দুই শিক্ষার্থী ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরের  দু’জন শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আজ শুক্রবার (৭ মে) ক্যাডেট কলেজের নিজস্ব ওয়েবসাইটে এর চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে আহনাফ নিশার শাদ কুমিল্লা ক্যাডেট কলেজে ও সাকিব হাসান পরাগ মির্জাপুর ক্যাডেট কলেজে চুড়ান্ত ভাবে নির্বাচিত হয়েছে।ওই দুই শিক্ষার্থীই শহীদ ক্যাডেট একাডেমী সখীপুর শাখার শিক্ষার্থী।

আহনাফ নিশার শাদ সখীপুর পৌরসভার সহকারী কর আদায়কারী মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে  এবং সাকিব হাসান পরাগ সখীপুর আবাসিক মহিলা কলেজের সহকারী অধ্যাপক এস এম জাকির হোসাইনের ছেলে ।

উল্লেখ্য,গত ২৯ জানুয়ারি ওই দুই শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। লিখিত পরীক্ষায় নির্বাচিত হয়। ১৫ মার্চ ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করে। আজ (৭ মে) শুক্রবার ক্যাডেট কলেজের নিজস্ব ওয়েবসাইটে  পরীক্ষার ফল প্রকাশিত হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular