সখীপুরে আইএসবি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি:  টাঙ্গাইলের সখীপুরে আইএসবি ফাউন্ডেশ’র পক্ষ থেকে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা ক্যাম্পাস থেকে আইএসবি ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক এবিএম হাবিবুল্লাহ বিপ্লব এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

বিতরণকালে বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান নিউজ টাঙ্গাইল’র সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, মেডিকেল অফিসার ডা. সাকের আহমেদ,জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ওয়াজেদ হিরা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আল মামুনসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্র লীগের নেতাকর্মী এবং আইএসবি ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর