এম সাইফুল ইসলাম শাফলুঃ সারা দেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার বিকালে শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় কার্যালয়ে কেককাটা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

এসব আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব  শওকত শিকদার, সাধারণ সম্পাদক সাবেক এমপি অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, আবাসিক মহিলা কলেজর ভারপ্রাপ্ত  অধ্যক্ষ রফিক-ই-রাসেল, হাতিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন,  বোয়ালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, দাড়িয়াপুর  ইউপি চেয়ারম্যান  আনছার আলী আসিফ,  গজারিয়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আনোয়ার হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর