বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলসখীপুরে আ.লীগের ২ প্রার্থীই বিজয়ী

সখীপুরে আ.লীগের ২ প্রার্থীই বিজয়ী

এম সাইফুল ইসলাম শাফলুঃ কোন প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে টাঙ্গাইলের সখীপুরের দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দিলেন ভোটাররা।

বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে নিরবচ্ছিন্ন ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। উপজেলার গজারিয়া এবং দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

সরেজমিনে বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, বয়স্ক ও নারী ভোটারের সংখ্যা ছিল বেশি। ইভিএম পদ্ধতিতে প্রথম ভোট হওয়ায় ভোটের গতি ছিল মন্থর।

গজারিয়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এড. আনোয়ার হোসেন (নৌকা)। তিনি পেয়েছেন ৪ হাজার ৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী বাদল হোসেন (মোটরসাইকেল) পেয়েছেন ২ হাজার ১৮৯ ভোট।

অপরদিকে দাড়িয়াপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আনসার আলী আসিফ (নৌকা)। তিনি পেয়েছেন ৮ হাজার ২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেন (আনারস) পেয়েছেন ৫ হাজার ৫৮০ ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আতাউল হক বলেন, কোন ধরনের সহিংসতা ছাড়াই সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ইভিএম নিয়ে জনমনে যে শঙ্কা ছিল এ নির্বাচনের মাধ্যমে তা কেটে গেছে। জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular