বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
Homeজাতীয়সখীপুরে ইতালি ফেরত এক প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

সখীপুরে ইতালি ফেরত এক প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

এম সাইফুল ইসলাম শাফলু :টাঙ্গাইলের সখীপুরে ইতালি ফেরত এক প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ওই ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১০ মার্চ ওই প্রবাসী ইতালি থেকে দেশে আসেন। ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে করোনাভাইরাস না থাকার বিষয়টি নিশ্চিত হয়ে সখীপুরে পরিবারের কাছে আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সুবহান বলেন, ওই ব্যক্তির মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তারপরও সতর্কতার জন্যে তাকে অন্তত ১৪দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আমরা নিয়মিত তাঁর খোঁজ খবর রাখছি।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular