শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে ইভটিজিং করতে বাঁধা দেওয়ায় হামলা! আহত ২

সখীপুরে ইভটিজিং করতে বাঁধা দেওয়ায় হামলা! আহত ২

নিজস্ব প্রতিনিধি ঃটাংগাইলের সখীপুরে ইভটিজিং এ বাঁধা দেওয়ায় সোনা মিয়া ও তার স্ত্রী মনিরা আক্তার নামের দুইজন কে পিটিয়ে আহত করেছে স্থানীয় বখাটেরা। গুরুতর আহত অবস্থায় তাদের কে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে  সোনা মিয়ার স্ত্রী মনিরা আক্তারের অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাংগাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপালে পাঠান।গত ১৪ই ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেরশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সোনা মিয়া জানান, তার দুই ভাই বিদেশ থাকায় তাদের  বউদের  প্রতিবেশী বখাটে ছলিম উদ্দিনের ছেলে শরীফ, আবুল হোসেনের ছেলে রুজবেল, শাহাদাতের ছেলে সোহেল,নসু মিয়ার ছেলে রফিক  তাদেরকে উত্যক্ত শুরু করে।বেশ কয়েকবার তাদেরকে  বুঝানো হয়েছে।কিন্তু তারা এ থেকে বিরত থাকেনি। মঙলবার বিকেলে  বখাটেদের সাবধান  করতে গেলে তারা সোনা মিয়া ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular