বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
Homeআন্তর্জাতিকসখীপুরে একই সঙ্গে দুই সাংবাদিকের জন্মদিন পালিত

সখীপুরে একই সঙ্গে দুই সাংবাদিকের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ‘‘দৈনিক আমাদের সময়’’ পত্রিকার সখীপুর প্রতিনিধি ফজলুল হক বাপপা ও নিউজ টাঙ্গাইল’র প্রকাশক  এবং দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার সখীপুর প্রতিনিধি সজল আহমেদ’র জন্মদিন পালিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নিউজ টাঙ্গাইল কার্যালয়ে এ উৎসব পালিত হয়। এ সময় নিউজ টাঙ্গাইলের সম্পাদক, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু, দৈনিক যুগান্তর প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক সংবাদ পত্রিকার সখীপুর প্রতিনিধি জুলহাস গায়েন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে এ উপলক্ষে কেক কাটা ও বাংলাদেশ রেডিও ও টেলিভিশনের শিল্পীবৃন্দের  পরিবেশনায়  এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular