শনিবার, জুন ২৭, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে এক যুবকের বিরুদ্ধে ৭ বছরের শিশু বলাৎকারের অভিযোগ

সখীপুরে এক যুবকের বিরুদ্ধে ৭ বছরের শিশু বলাৎকারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:   টাঙ্গাইলের সখীপুরে উজ্জ্বল মিয়া (১৮) নামের এক যুবকের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। উপজেলার আড়াইপাড়া দামিয়া  ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত উজ্জ্বল মিয়া  ওই গ্রামের ফজলুল হক ওরফে ফজল মিয়ার ছেলে। শিশুটির  উপর এমন অমানবিক ঘটনা ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী

শিশুটির পরিবার সূত্রে জানা যায়,   প্রতিবেশী উজ্জ্বল  মিয়া গত ১৬ আগস্ট সোমবার দুপুরে উজ্জ্বল ওই শিশুকে তাঁর বাড়িতে ডেকে নেন। বাড়িতে লোক না থাকায় শিশুকে জোরপূর্বক বলাৎকার করে। পরে চিৎকারে এক প্রতিবেশী এগিয়ে আসলে উজ্জ্বল দৌড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা  হয়। পরে তার  অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে টাঙ্গাইল  জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

চিকিৎসকের বরাত দিয়ে শিশুটির বাবা জানান, শিশুটির পায়ু পথে এক থেকে দেড় ইঞ্চি পরিমান ক্ষত হওয়ায় একাধিক সেলাই দেওয়া হয়েছে। ছেলেটির পায়খানা করতে নিদারুণ কষ্ট হচ্ছে। ডাক্তার বলছে সুস্থ হতে অনেক সময় লাগবে। হাসপাতালে ভর্তি থাকার কারণে আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এখান থেকে ফিরেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত  অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular