এম সাইফুল ইসলাম শাফলু : সখীপুরে আবদুল লতিফ (৪০) নামের এক কবিরাজের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উপজেলার হামিদপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।লতিফ ওই গ্রামের সোহরাব আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায় , আবদুল লতিফ দীর্ঘদিন ধরে এলাকায় কবিরাজি করত। বেশ কিছুদিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। রোববার সকালের খাবার খেয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে বেলা ১১টার দিকে প্রতিবেশীরা একটি আম গাছে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এ ঘটনায় সোমবার বিকেলে নিহতের বাবা সোহরাব হোসেন বাদী হয়ে সখীপুর থানায় অপমৃত্যু মামলা করেছেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, লাশের সুরতহালে প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ্য থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
