মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
Homeআন্তর্জাতিকসখীপুরে কৃষক লীগের সাধারণ সম্পাদক মালেক কমিশনার গ্রেফতার

সখীপুরে কৃষক লীগের সাধারণ সম্পাদক মালেক কমিশনার গ্রেফতার

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায়  উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মালিক মিয়াকে গ্রেফতার করছে থানা পুলিশ। শনিবার দুপুর ১টায় নিজ বাড়ি প্রতিমা বংকী থেকে তাকে গ্রেফতার করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, গ্রেফতার হওয়া মালেক মিয়া ৩ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার আসামি ছিলেন । তাকে পাঁচ দিনের রিমান্ডে চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ পর্যন্ত ওই মামলার মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান । বাকি আসামিদেরও গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular