বুধবার, আগস্ট ২৬, ২০২৬
Homeঅপরাধসখীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সখীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব  প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে জাহানারা আক্তার (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার শালগ্রামপুর গ্রামের উত্তরপাড়া এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করে। নিহত জাহানারা আক্তার ওই গ্রামের প্রবাসী লিটন মিয়ার স্ত্রী। তাঁর বাবার বাড়ি উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া গ্রামে।

স্থানীয় প্রতিবেশী ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ জাহানারা আক্তার ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে কি মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যুর মামলা নিয়েছে পুলিশ।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, যেহেতু পারিবারিক কলহের বিষয়টি উঠে এসেছে। তাই মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular