এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে কৃষকদের পাটবীজ উৎপাদনে নানা কলা কৌশল প্রশিক্ষণ দেয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাট অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আতাউর রহমান অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, জেলা পাট কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ান্তা বর্মণ, , উপজেলা পাট উন্নয়ন অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মো. সবুজ মিয়া, পরিদর্শক রমেশচন্দ্র সূত্রধর, জহির রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
