সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর ‘লেডিস ক্লাব’ মা দিবসে ছয়জন রত্নগর্ভা মাকে সংবর্ধনা দিয়েছে। গত রােববার উপজেলায় তাদের নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।
ওই মায়েরা হলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা প্রয়াত শওকত মােমেন শাহজাহান ও উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামালের মা আখতার জাহান, সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদের মা আনােয়ারা বেগম, নােয়াখালীর ডিসি দেওয়ান মাহবুবুর রহমানের মা দেওয়ান মাহমুদা হাবীব, কর্নেল আবদুল আওয়ালের মা রেজিয়া বেগম, সিনিয়র সহকারী সচিব শফিকুল ইসলামের মা শামসুন্নাহার ও ইউএনও ফারজানা আলমের মা নার্গিস আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়।
