মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে জাতীয়করণ দিবস পালন

সখীপুরে জাতীয়করণ দিবস পালন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দিবস পালন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতি তাদের নিজস্ব কার্যালয়ে আলোচনা, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে  এ দিবস পালন করেন।

এ সময় উপজেলার জাতীয়করণকৃত  প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন দুলালের সভাপতিত্বে অন্যদের মধ্যে  সাধারণ সম্পাদক  মোহাম্মদ মিজানুর রহমান, সাবেক সভাপতি আলহাজ নূরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: ২০১৩ সালের ৯ জানুয়ারি এই দিনে  সারাদেশে ২৬ হাজার ১শ ৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular