এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় মুখতার ফোয়ারা চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।
এ সময় উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুস সামাদ শিকদারের সভাপতিত্বে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নূরুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর জাতীয় পার্টির সভাপতি আয়নাল হক শিকদার, মো. শাহাদৎ হোসেন, ফরমান আলী মাস্টার,ফজলুল করিম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।