এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে ৫ শতাধিক এতিম মিসকিনদের মাঝে খাবার বিরতণ করা হয়েছে।
শনিবার দিনব্যাপি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা নিজ হাতে এ সব খাবার পৌঁছে দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, প্রকল্প কর্মকর্তা এরশাদুল আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।