বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে জাতীয় শোক দিবসে জাপার দোয়া মাহফিল

সখীপুরে জাতীয় শোক দিবসে জাপার দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি:   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেছেন সখীপুর উপজেলা জাতীয় পার্টি (জাপা)।

শনিবার বিকেলে  জাপার উপজেলা অফিস কক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোকাবহ দিনের স্মরণে এ দোয়া  মাহফিলে  কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে  উপজেলা কমিটির সভাপতি  আবদুস সামাদ সিকদার,  যুগ্ম সম্পাদক হাজী আলমগীর হোসেন, ডা. দেলোয়ার হোসেন, ডা. শাহাদত হোসেন,  ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল রেজা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, বহেড়াতৈল ইউনিয়ন জাপার যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular