বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে জাতীয় শোক দিবস পালন

সখীপুরে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সখীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শোক র‍্যালি, পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে জাতির জনকের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পার্ঘ অর্পন করা হয়। পরে শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমানের সভাপতিত্বে পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সহকারি কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, ওসি আমির হোসেন, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল জলিল, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

অন্যদিকে দিবসটি পালন উপলক্ষ্যে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular