বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলসখীপুরে জাতীয় শোক দিবস স্মরণে বন্যার্তদের উপজেলা পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ

সখীপুরে জাতীয় শোক দিবস স্মরণে বন্যার্তদের উপজেলা পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে বন্যার্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার এ দিবস স্মরণে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু ও ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল তাদের নিজস্ব তহবিল থেকে উপজেলার ৪টি ইউনিয়নের বন্যার্ত এলাকার ৫ শতাধিক পরিবারের মাঝে চাল, চিড়া ও আলু বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক এমপি অনুপম শাহজাহান জয়, বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইন্সটিউটের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আতাউল মাহমুদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ড কাউন্সিলের সাবেক কমাণ্ডার এমও গণি, ডেপুটি কমাণ্ডার সাইদুল হক, বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস, দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ, যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার বজলুর রহমান বাবুল, দাড়িয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাইফুল ইসলাম শামীম,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান , যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আল মামুনসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular