নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ট্রাক চাপায় খন্দকার ফাহাদ (২১) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। অপর আরোহী আব্দুল্লাহ আল দিমান আহত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার নলুয়া- বাসাইল সড়কের কলাবাগান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খন্দকার ফাহাদ মাওনা শ্রীপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। এ দুর্ঘটনায় আহত আব্দুল্লাহ আল দিমান সখীপুর উপজেলার শোলাপ্রতিমা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বালু ভর্তি ট্রাক অপর দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই খন্দকার ফাহাদ (২১) নিহত হয় এবং আবদুল্লাহ আল দিমান (১৭) আহত হয়। আহত আব্দুল্লাহ আল দিমানকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে যাদবপুর ইউনিয়নের ইউপি সদস্য সৈয়দ আলী জানান, সড়ক দুর্ঘটনায় নিহত খন্দকার ফাহাদের মরদেহ সখীপুর থানা পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।