শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে তোফাজ্জল হোসেনের ব্যক্তি উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সখীপুরে তোফাজ্জল হোসেনের ব্যক্তি উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

জুয়েল রানাঃ করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে দেশ। ঘরবন্দি মানুষ। আয় উপার্জন বন্ধ খেটে খাওয়া মানুষদের। এ সংকট মোকাবেলায় তোফাজ্জল হোসেন ( তুলা মাইজভাণ্ডারী) ব্যক্তি উদ্যোগে দরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

বাসারচালার কৃতিসন্তান তোফাজ্জল হোসেন সানস্টার ইয়ং ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি বর্তমানে কোনাবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি।

বুধবার (২২ এপ্রিল) সকালে তোফাজ্জল হোসেনের নিজ গ্রাম বাসারচালা, নয়ারচালা, এবং সাড়াসিয়া গ্রামের ৬০টি পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব মেনে ৫কেজি চাল, আধা কেজি ডাল, ৮টা ডিম, ১লিটার সয়াবিন তৈল, ১কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১কেজি লবণ, ১টা সাবান তুলে দেন।

খাদ্যসামগ্রী বিতরণের সময় উপজেলার কালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাড়াসিয়া বাসারচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. কুদ্দুস মিয়া, সাড়াসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহজাহান সরকার, সমাজ সেবক নুরুজ্জামান সরকার, বাসারচালা দীপ্তি প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি হারুন অর রশিদ, কালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বাসারচালা বণিক সমিতির সভাপতি রুবেল সরকার, বাসারচালা দীপ্তি প্রি-ক্যাডেটের পরিচালক আব্দুল আলীম, সানস্টার ইয়ং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজালাল, সাড়াসিয়া শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তুষারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

কালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, এই দূর্যোগ মুহূর্তে সহযোগিতা করায় পরিবারগুলো খুবই উপকৃত হয়েছে। ব্যক্তিগত উদ্যোগের প্রশংসা করে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular