জুলহাস গায়েন : টাঙ্গাইলের সখীপুরে ৭নং দাড়িযাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রোববার সন্ধ্যায় উপজেলার সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনছার আলী আসিফকে সভাপতি এবং খোকনুর রহমান খোকনকে সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আসিফ ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং খোকন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্মেলনে এসএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওই ইউনিয়ন আওয়ামী লাগীর সাবেক সভাপতি আজিজ বিএসসি’র সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ রাকিব শামীম, প্রকৌশলী আতাউল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক্ব শওকত সিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
