শুক্রবার, মে ১, ২০২৬
Homeজাতীয়সখীপুরে দ্রব্যমূল্যের দাম বেশি নেওয়ায় ৯ ব্যবসায়ীকে ১ লাখ ২৪ হাজার টাকা...

সখীপুরে দ্রব্যমূল্যের দাম বেশি নেওয়ায় ৯ ব্যবসায়ীকে ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা

এম সাইফুল ইসলাম শাফলু : করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে দ্রব্যমূল্যের দাম বেশি নেওয়ায় টাঙ্গাইলে সখীপুরে ৯ ব্যবসায়ীকে ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে উপজেলার বড়চওনা বাজারে এ অভিযান পরিচালনা করেন আদালতে নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা।

অর্দথদণ্ড প্রাপ্তরা হলেন- উপজেলার বড়চওনা বাজারের ব্যবসায়ী  লিটন মিয়া, মোফাজ্জল হোসেন, জাকির হোসেন, সাইফুল ইসলাম, মোশারফ হোসেন, বাইজিদ মিয়া, ওসমান গণি, ছোরহাব হোসেন ও মোহাম্মদ আলী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা বলেন, বড়চওনা বাজারের ওই ব্যবসায়ীরা পেঁয়াজ ও চালসহ অন্যান্য পণ্যের দাম বেশি নেওয়ায় এ জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular