বুধবার, জুন ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে নবসৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সখীপুরে নবসৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে নবসৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সমাপনি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে যাদবপুর -বেড়বাড়ী বাজার এলাকায় স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে সখীপুর প্রেসক্লাব’র সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক শাহীন আল মামুন, সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, বিআরডিবির ভাইস চেয়ারম্যান ও নবসৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এম সাইফুল ইসলাম শাফলু, নলুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষক মো. সাইফুল ইসলাম, বেড়বাড়ী খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবাব আলী মাস্টার, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মুহাম্মদ মনির, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হাসান, বেড়বাড়ি বাজার বণিক সমিতির সভাপতি আনিসুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক রিফাত শারমিন রিতা, সাংবাদিক এনায়েত করিম বিজয়, জুলহাস গায়েন, সজল আহমেদসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular