Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ মহড়া

News Tangail
নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ রাখতে ও যেকোনো ধরনের অপতৎপরতা রোধে পুলিশের মোটরসাইকেল মহড়া শুরু হয়েছে। শনিবার সকালে সখীপুর থানা প্রাঙ্গণ থেকে মহড়াটি শুরু হয়ে সারাদিন উপজেলার বিভিন্ন এলাকায় চলে।

জানা যায়, শনিবার সকালে প্রায় ২৫-৩০টি মোটরসাইকেল নিয়ে সখীপুর থানার পুলিশ সদস্যরা মহড়া দেয়া শুরু করে। মহড়াটি শুরুতে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে পৌর শহরের গুরুত্বপ‚র্ণ সড়কসহ বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে। এরপর উপজেলার বিভিন্ন এলাকাতে মহড়া দেয়ার উদ্দেশে শহর ত্যাগ করে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন জানান, একাদশ নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই মহাড়া দেয়া হয়েছে। যাতে নির্বাচনকে কেন্দ্র করে কেউ শান্ত পরিবেশকে অশান্ত বানাতে না পারে। অন্যদিকে যেকোন ধরণের নাশকতা ঠেকাতেও এই মোটরসাইকেল মহড়ার আয়োজন বলা যাবে। তিনি আরও জানান, নির্বাচনের আগ পর্যন্ত এ ধরনের মহড়া প্রতিদিনই কোনো না কোনো এলাকায় চলবেই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version