জানা যায়, শনিবার সকালে প্রায় ২৫-৩০টি মোটরসাইকেল নিয়ে সখীপুর থানার পুলিশ সদস্যরা মহড়া দেয়া শুরু করে। মহড়াটি শুরুতে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে পৌর শহরের গুরুত্বপ‚র্ণ সড়কসহ বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে। এরপর উপজেলার বিভিন্ন এলাকাতে মহড়া দেয়ার উদ্দেশে শহর ত্যাগ করে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন জানান, একাদশ নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই মহাড়া দেয়া হয়েছে। যাতে নির্বাচনকে কেন্দ্র করে কেউ শান্ত পরিবেশকে অশান্ত বানাতে না পারে। অন্যদিকে যেকোন ধরণের নাশকতা ঠেকাতেও এই মোটরসাইকেল মহড়ার আয়োজন বলা যাবে। তিনি আরও জানান, নির্বাচনের আগ পর্যন্ত এ ধরনের মহড়া প্রতিদিনই কোনো না কোনো এলাকায় চলবেই।
