Homeজাতীয়সখীপুরে নোটারী পাবলিকে বাল্যবিয়ে বরকে ৬ মাসের জেল বাবাকে ২০ হাজার টাকা...

সখীপুরে নোটারী পাবলিকে বাল্যবিয়ে বরকে ৬ মাসের জেল বাবাকে ২০ হাজার টাকা জরিমানা

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে নোটারী পাবলিকের মাধ্যমে বাল্যবিয়ে সম্পন্ন করায় বরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বরের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে বর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি গ্রামের শরিফুল ইসলাম (৩০) এবং বরের বাবা খোরশেদ আলম।একই ঘটনায় কনে ও কনের বাবাকে মেয়ের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা যায়, বুধবার উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের স্কুল পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে বর, বরের বাবা এবং কনে কনের বাবাকে ধরে এনে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, বাল্যবিয়ের অপরাধে বরকে ৬ মাসের জেল এবং বরের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

RELATED ARTICLES

Most Popular