সখীপুরে পাচারকালে শাল-গজারি কাঠ উদ্ধার

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে রাতের আধারে সংরক্ষিত বনাঞ্চলের শাল-গজারি কাঠ কেটে পাচারের সময়  ১২ ঘনফুট শাল গজারি গাছ জব্ধ করেছে বনবিভাগ।যার বাজার মূল্য দেড় লক্ষ টাকা। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বহেড়াতৈল রেঞ্জকর্মকর্তা এইচএম এরশাদের নেতৃত্বে উপজেলার ডাবাইল বাজার এলাকা  থেকে এসব কাঠ জব্ধ করা হয়।

এ ব্যাপারে বহেড়াতৈল রেঞ্জকর্মকর্তা এইচএম এরশাদ নিউজ টাঙ্গাইলকে বলেন, সোমবার রাতে গোপনসংবাদের ভিত্তিতে শাল-গজারি কাঠ পাচারের সময় জব্দ করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে মামলার করা হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর