নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে আবরার আহীল (২) নামের এক শিশুর লাশ বাড়ির হাউজের পানি থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সখীপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের কাঁচা বাজার এলাকার এ ঘটনা। নিহত ওই শিশুর বাবা সিজারুল ইসলাম সিজার পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। আহীল ছিলেন সিজারের একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, আবরার আহীল অন্য দিনের মতো শনিবার বিকেলেও ঘুমিয়ে ছিল। পাঁচটার দিকে ঘুমিয়ে থাকা শিশুটিকে তার মা বিছানায় দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে পরিবারের লোকজনও শিশুটিকে খুঁজতে থাকে। এক পর্যায়ে পরিবারের লোকজন শিশুটিকে ওই হাউজের পানিতে ডুবে থাকতে দেখতে পায়। শিশুটিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর সংবাদ নিশ্চিত হলে নিহতের বাবা-মা বারবার জ্ঞান হারাচ্ছেন। পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
