বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

:
টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে শুভ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার প্রতিমা বংকী গ্রামে এ ঘটনা ঘটে। শুভ পৌর সভার ৮ নং ওয়ার্ডের ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার শুভ তার দাদির সঙ্গে ফুফুর বাড়ি উপজেলার প্রতিমা বংকী গ্রামে বেড়াতে যায়। পরদিন রোববার বিকেলে শুভ খেলনা গাড়ি নিয়ে খেলতে গিয়ে ফুফুর বাড়ির পাশে পুকুরে পাঁ পিছলে পড়ে যায়। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে সন্ধ্যা ৭টায় ওই পুকুরে শুভর লাশ ভেসে ওঠতে দেখে স্থানীয়রা লাশটি উদ্ধার করে। এ ঘটনায় শুভর পরিবারে শোকের ছাঁয়া নেমে এসেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular