শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ফিলিং স্টেশনে ভেজাল তেল বিক্রির অভিযোগ

সখীপুরে ফিলিং স্টেশনে ভেজাল তেল বিক্রির অভিযোগ

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের সখীপুরে “সখিপুর ফিলিং স্টেশনের” বিরুদ্ধে ভেজাল তেল বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার বোয়ালী এলাকায় অবস্থিত ফিলিং স্টেশনটি দীর্ঘদিন ধরে ভেজাল তেল বিক্রি করে আসছে।

ভেজাল তেল বন্ধে শফিকুল ইসলাম নামে এক ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ৮ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, “সখিপুর ফিলিং স্টেশনে” অকটেন এবং পেট্রোলের সঙ্গে কেরোসিন ও এটিএফ মিশিয়ে বিক্রি করছে। এতে অনেক মানুষের মোটর সাইকেলসহ ইঞ্জিন চালিত যানবাহন বিকল হয়ে পড়ছে।

বিভিন্ন এলাকার ভুক্তভোগীরা জানায়, এই স্টেশন থেকে অকটেন নেওয়ার পর মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের নানা সমস্যার সৃষ্টি হয় এবং কয়েকটি সাইটে সমস্যা দেখা দেয়। যার সমাধান করতে অনেক অর্থ ব্যায় হয়। অনেক সময় স্থানীয় মেকানিক দিয়ে ঠিক করতে না পারায় ঢাকার দারস্থ হতে হয়।

শফিকুল ইসলাম নামে এক ব্যাক্তি জানায়, ওই ফিলিং স্টেশন থেকে তেল ব্যবহার করার কারণে মোটরসাইকেল এবং প্রাইভেটকার প্রায়ই বিকল হয়ে পড়েছে। ভুক্তভোগীরা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভেজাল তেল বিক্রির বন্ধে অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

এ ব্যাপারে মেসার্স সখিপুর ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সালাউদ্দিন রাজু বলেন, তেলে সমস্যা হয়েছিল। বিষয়টি সমাধান করা হয়েছে। আমি অনেক দিন ধরে এ ব্যবসার সাথে জড়িত। পাম্পে ভেজাল কিছু মেশানো হয় না বলে দাবি করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী বলেন, “সখিপুর ফিলিং স্টেশনের” বিরুদ্ধে ভেজাল তেল বিক্রির অভিযোগ পেয়েছি। তদন্ত করে ভেজাল তেল বন্ধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular