বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সরকারি কর্মকর্তাদের সমাবেশ

সখীপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সরকারি কর্মকর্তাদের সমাবেশ

এম সাইফুল ইসলাম শাফলু : ‘জাতির পিতার সন্মান রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রতিবাদ সমাবেশ করেছেন।   শনিবার  সকালে উপজেলা পরিষদ মাঠে  এই প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর   সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে   সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা,  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ওকিল  উদ্দিন, কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, শিক্ষক নেতা ইব্রাহিম খলিলসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার  তীব্র প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular