বুধবার, জুলাই ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ তম জন্মদিন পালিত

সখীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধি: সারা দেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ তম জন্মদিন পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে  ১০০ পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপন  করেন।

 

  এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক-ই-রাসেল,  আতিকুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান,   মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসলিমা খাতুন, সাধারণ সম্পাদক  রওশনারা আক্তার রিতা,  যুব লীগের আহবায়ক এম এ সবুর, সিনিয়র যুগ্ম আহবায়ক আলমাস আজাদ,  ছাত্রলীগের সভাপতি মির্জা শরীফ, সাধারণ সম্পাদক রাসেল আল মামুন, শহর ছাত্রলীগের সভাপতি তানভীর সেলিম, সাধারণ সম্পাদক সিজারুল ইসলাম সাগরসহ  উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের   নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে  শহর ছাত্রলীগের পক্ষ থেকে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে ১০০ টি বিভিন্ন জাতের বৃক্ষরোপন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular