নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশে কোচ আদিবাসী সংগঠন সখীপুর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কোচ আদিবাসী যুব ও ছাত্র সংঘঠন এ সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি বীরমুক্তিযোদ্ধা শামসুদ্দিন চৌধুরী মানিক এ সম্মেলনের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর সভাপতিত্বে স্থানীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ওসি একে সাইদুল হক ভূইয়া, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার, বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, বাংলাদেশ কোচ আদিবাসী মুক্তিযোদ্ধা সংগঠনের কেন্দ্রিয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রমোদ চন্দ্র কোচ, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের কেন্দ্রিয় কমিটির সভাপতি সন্ন্যাসী রমেশ কুমার কোচ, আদিবাসী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, সকল ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।