ইসমাইল হোসেন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা ও পৌর বিএনপিসহ এর অঙ্গসংগঠনের আয়োজনে স্থানীয় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মীর উপস্থিতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে আলোচনা সভায় নাজিম উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে উপজেলা বিএনপির একাংশের সভাপতি শাহজাহান সাজু, জেলা বিএনপি নেতা আবদুল হক আল-আজাদ, মীর আবুল হাশেম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সবুর রেজা, ফারুক হোসেন, আসাদুজ্জামান বাদল, আবুল কালাম আজাদ, তোফাজ্জল হোসেন, ফরহাদ ইকবাল, নাসির উদ্দিদ, নুর-ই-আজম প্রমূখ বক্তব্য দেন।
