এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে জাতীয় বৃক্ষরোপন সপ্তাহ উপলক্ষে মাধ্যমিক স্কুল,মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে বৃক্ষরোপনের মধ্যদিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল হক, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.শহীদুল ইসলাম, কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল ইসলাম, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর