মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে বৃদ্ধ রোস্তম আলী পেলেন বয়স্ক ভাতার কার্ড

সখীপুরে বৃদ্ধ রোস্তম আলী পেলেন বয়স্ক ভাতার কার্ড

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের দারিপাকা গ্রামের বৃদ্ধ রোস্তম আলীকে (৮১) বয়স্ক ভাতার কার্ড দেওয়া হয়েছে।   “বৃদ্ধ রোস্তম দম্পতির ভাতার কার্ড পাইনি” এ বিষয় নিয়ে  বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন গুলো সখীপুর উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদের নজরে আসে।

কর্মকর্তাদ্বয় রোববার ওই বৃদ্ধ দম্পতিকে ছবি ও ভোটার আইডি কার্ড নিয়ে উপজেলায় আসতে বলেন। সেই পরিপ্রেক্ষিতে বৃদ্ধ দম্পতি তাদের এক নাতির সহযোগিতায় উপজেলায় আসেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, ওই দম্পতিকে আজ রোববার সমাজসেবা কার্যালয়ে আনা হয়েছিল। তাদের মধ্যে বৃদ্ধ রোস্তম আলীকে (৮১) বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করা হয়েছে।’’

তিনি আরো জানান, সরকারি বিধিমতে বর্তমানে একই পরিবারে দুইজনের নামে ভাতার কার্ডের ব্যবস্থা না থাকায় রোস্তম আলীর স্ত্রীকে দেওয়া হয়নি। পরবর্তীতে শতভাগ ভাতার ব্যবস্থা সরকার গ্রহণ করলে তাকেও দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী বলেন, বৃদ্ধ রোস্তম আলীকে দ্রুত ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular