ইসমাইল হোসেন: টাঙ্গাইলের সখীপুরে অনুমোদনবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করার অপরাধে ‘মায়ের দোয়া’ নামের বেকারির কারখানার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার কাকড়াজানা ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা বাজারের অবস্থিত ওই বেকারির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।)
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কাকড়াজানা ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা বাজারের মায়ের দোয়া নামের এক বেকারির কারখানার মালিক বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির পণ্যসামগ্রীর মধ্যে রং বা দেহের ক্ষতিকারক পাউডার মিশিয়ে তৈরি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত ওই বেকারিতে অভিযান চালায়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা জান্নাত তাহেরা বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ বেকারির পণ্য তৈরি করায় ওই বেকারির মালিক একাব্বর হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।